এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:৪৯ এএম

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হামলায় জড়িতরা হলেন হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

আহত আবু বক্কর জানান, একটি গাড়িতে কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা ও তার বোন এবং অন্য সদস্যরা আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা দেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় হঠাৎ বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে। একপর্যায়ে তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকে এবং ভগ্নিপতি আমির হামজাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত