১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৫৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৫৬ এএম

এপ্রিলে ১২ কেজির এক বোতল এলপিজিতে ৫৯৯ টাকা বাড়িয়ে জুনে ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানায়, ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জুন মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে কমিশন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকরের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি বোতলের দাম ২১২ টাকা বাড়িয়ে এক হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে। এপ্রিল মাসের শুরুতে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৭ টাকা করেছিল বিইআরসি। এপ্রিলেই  দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৮৯ টাকা  ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে কমিশন যে দামই নির্ধারণ করুক না কেন ঢাকাতে এলাকাভেদে প্রতি ১২ কেজি এলপিজির বোতল বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত