সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

আপডেট : ০৬ জুন ২০২৬, ১০:৫২ এএম

সাতক্ষীরায় তালায় ভোলানাথ সানার বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ এক্সপার্ট চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার (৫ জুন) রাত ১০ টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়। আটক ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে এবং অন্য তিন জনের একজন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ও অন্য দুই জন খুলনায় পাইকগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটা মাটির ঘরে এই পিলার মাটির নিতে বসানো ছিলো। আজকে এক্সপার্টরা এই পিলার সঠিক কি না যাচাইয়ের জন্য আসবে বলে মাঠি খুড়ে বের করে ঘরের ভিতর রাখা হয়। তখনই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম সেখানে অভিযান চালায়। রাত ১০ টায় পিলারসহ তাদের বসসবাড়ি থেকে আটক করে পুলিশের চৌকস টিম।

তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম আরও বলেন, রাত ১০:৩০ টায় আমরা খবর পান কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে। এই খবর পেয়ে আমরা অভিযান চালান। অভিযান চালিয়ে আমরা তাদের পিলারসহ আটক করি। এবং তাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা জড়িত না তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত