মেহেরপুর সীমান্তে পুশ ইন রুখে দিল বিজিবি

আপডেট : ০৬ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জনকে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্ট ব্যর্থ হয়। ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন বর্তমানে কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (৬ জুন) ভোর থেকে তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি জানায়, শনিবার সকালে সীমান্তের মেইল পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ছয়জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। এদের মধ্যে তিন পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারি পরিচালক নুরুল হুদা বলেন, কোনোভাবে বাংলাদেশে পুশইন করতে দেওয়া হবে না। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত