গাইবান্ধায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৫:১০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিনথিয়া আকতার (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী একই গ্রামের ডিপটি মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনির ছাত্রী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য একরামুল মিয়া। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিক্ষার্থী সিনথিয়া আকতার তার বাড়ির পাশে খালার বাড়িতে ঘুরতে যায়। দুপুরে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে।

তবে সাতার না জানায় গোসলের এক পর্যায়ে সে গভীর পানিতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত