মৎস্যঘেরে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল মৎস্যচাষীর

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক মৎস্যচাষী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ভেটখালী কলোনিপাড়ার বাসিন্দা ও লুৎফর শেখের ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ -ওসি খালেদুর রহমান জানান,   দুপুরে নিজ মৎস্যঘেরে কাজ করছিলেন আব্দুল হাকিম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত