নবাগত ইউএনও-এসিল্যান্ডের সাথে বিএনপি নেতাদের শুভেচ্ছা 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নবাগত ইউএনও ও এসিল্যান্ড নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত