‘বিশ্বাস বনাম সরদার’

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:২৬ এএম

মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’ পা রাখছে শততম পর্বে। আজ রাত ৮টা ৩০ মিনিটে নাটকটির বিশেষ পর্ব প্রচার হবে। বৃন্দাবন দাসের রচনায় পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রবি থেকে বৃহস্পতিবার প্রচার হচ্ছে।

উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রামের প্রভাবশালী দুই পরিবার ‘বিশ্বাস’ ও ‘সরদার’। নিকট প্রতিবেশী হওয়া সত্ত্বেও বংশানুক্রমিকভাবে তাদের মধ্যে বিরাজ করছে চরম বৈরিতা। এক পরিবারের ক্ষতি অন্য পরিবারের জন্য আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়ায়। প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই পরিবারের সদস্যরা এতটাই মরিয়া যে, তারা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতেও দ্বিধাবোধ করে না। তাদের এই অসুস্থ প্রতিযোগিতা ও কৌতুকপূর্ণ নানা কা-কারখানা গ্রামের সাধারণ মানুষ বেশ উপভোগ করে। আবার কখনো কখনো এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের ফায়দা লুটে নেয়, জিইয়ে রাখে শত্রুতার আগুন।

গ্রামের চিরচেনা এই সামাজিক দ্বন্দ্ব, হাস্যরস আর পারস্পরিক সম্পর্কের নানা জটিল চালচিত্র নিয়েই আবর্তিত হয়েছে ধারাবাহিকটির গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাসুম বাশার, শিরিন আলমসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত