ম্যাডোনার নতুন মিউজিক্যাল ফিল্মের বিশ্ব-প্রিমিয়ার কাল

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:২৭ এএম

পপসম্রাজ্ঞী ম্যাডোনার নতুন ভিজ্যুয়াল প্রজেক্ট ‘কনফেশনস টু- দ্য ফিল্ম’ আগামীকাল ৮ জুন ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে। ডেভিড টোরো ও সলোমন চেজের পরিচালনায় ১০ মিনিটের এই মিউজিক্যাল ফিল্মটি মূলত ম্যাডোনার আসন্ন অ্যালবামের প্রথম ছয়টি গানের সংকলন। নিউ ইয়র্কের বিকন থিয়েটারে ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এর বিশ্ব-প্রিমিয়ার অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জিমি ফ্যালন।

ব্যতিক্রমী এই নির্মাণে ‘আই ফিল সো ফ্রি’ এবং সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘ব্রিং ইয়োর লাভ’ গানসহ মোট ছয়টি ট্র্যাকের একটি নিরবচ্ছিন্ন অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন দর্শকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত