‘পেড্ডি’ বিতর্কের মাঝে বিস্ফোরক মন্তব্য জাহ্নবীর

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:২৬ এএম

রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত স্পোর্টস ড্রামা ‘পেড্ডি’ মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে। সিনেমাটিতে জাহ্নবীর ‘আচিয়াম্মা’ চরিত্রটিকে কেবলই পণ্য হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন দর্শকরা। এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে কয়েক মাস আগে দেওয়া জাহ্নবীর একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বিনোদন ইন্ডাস্ট্রিতে নারীদের সম্মতিহীন যৌনাকর্ষণ নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।

পাপারাজ্জিদের ছবি তোলার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী বলেন, ‘আমরা নিজেদের পছন্দে পোশাক পরে বাইরে বের হতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে, কেউ ক্যামেরা জুম করে শরীরের নির্দিষ্ট অংশে তাক করবে। এটি সম্পূর্ণ অনধিকার চর্চা।’ তিনি আরও বলেন, “আমি ‘ভিগি শাড়ি’ গানে আবেদনময়ী নাচ করেছি, কারণ সেখানে আমার সম্মতি ছিল। কিন্তু অনুমতি ছাড়া কাউকে যৌন আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা আমি মেনে নিতে পারি না।” জাহ্নবী স্বীকার করেন, এ ধরনের নেতিবাচক উপস্থাপনা দর্শক ও নির্মাতাদের মাঝে ভুল ধারণা তৈরি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত