ওপেনিংয়েই বাজিমাত

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪৮ এএম

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেই বাজিমাত করল হলিউডের বহুল জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘স্কারি মুভি’। সিরিজের ষষ্ঠ কিস্তিটি উত্তর আমেরিকার বক্স অফিসে মুক্তির প্রথম সপ্তাহের ছুটিতেই ৫৬ মিলিয়ন ডলার আয় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মাধ্যমে সিনেমাটি এই ফ্র্যাঞ্চাইজির পূর্বের সব ওপেনিং রেকর্ড ভেঙে দিয়েছে। প্যারামাউন্ট ও মিরাম্যাক্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ব্যঙ্গাত্মক ঘরানার সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মাত্র ৩০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটির এমন রাজকীয় সূচনা চলচ্চিত্র সমালোচকদেরও চমকে দিয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন জনপ্রিয় সিনেমাকে মজার ছলে পর্দায় তুলে ধরে তৈরি এই ছবিটির আকাশচুম্বী সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে, দর্শক আবারও বড় পর্দায় কমেডি ও ভয়ের মিশেলে বিনোদন পেতে মুখিয়ে আছে। উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে থাকা এই সিনেমাটি বিশ্বব্যাপী আরও বড় অঙ্কের ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত