আরেক ইতিহাস গড়ল বিটিএস

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪৯ এএম

বাংলাদেশসহ বিশ্বের সব ধরনের সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় গানের দল বিটিএস। গ্লোবাল পপ দুনিয়ায় রেকর্ড ভাঙা আর নতুন ইতিহাস গড়াটা যেন এক প্রকার নিয়মে পরিণত করে ফেলেছে কোরিয়ান এই দলটি। বিশ্বসংগীতের ইতিহাসে এই প্রথম কোনো শিল্পী বা ব্যান্ড একই সঙ্গে পৃথিবীর ৪টি প্রধান ডিজিটাল দুনিয়ায় ৮০ মিলিয়নের (৮ কোটি) বেশি ফলোয়ারের এক অবিশ্বাস্য ও দুর্ভেদ্য সাম্রাজ্য গড়ে তুলেছে। আর এই অভাবনীয় মাইলফলকটি এমন এক সময়ে এলো, যখন আগামী ১৩ জুন নিজেদের ১৩তম জন্মদিন বা ‘ডেবিউ অ্যানিভার্সারি’ উদযাপনের কাউন্টডাউন শুরু করেছে এই কোরিয়ান সেনসেশন। ইন্টারনেটের দুনিয়ায় বিটিএস-এর ফ্যানবেস ‘আর্মি’-র শক্তির কথা কে না জানে!

নতুন এই বিশ্বরেকর্ডের অফিশিয়াল পরিসংখ্যান দেখলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। বর্তমানে বিটিএস-এর ঝুলিতে বিশ্বখ্যাত অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে বর্তমানে বিটিএস-এর ফলোয়ার সংখ্যা ৮৬.২ মিলিয়ন এবং ভিডিও স্ট্রিমিং জায়ান্ট ইউটিউবে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা ৮৪.৬ মিলিয়নেরও বেশি। এর পাশাপাশি মেটা-র প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা ৮০.৩ মিলিয়ন ছাড়িয়েছে এবং সম্প্রতি তারা জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটকেও ৮০ মিলিয়নের ম্যাজিক ফিগার স্পর্শ করেছে। আগামীতে আরও বহুদূর যেতে চান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত