দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ৯২ জন এবং হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ১৮৫ জন। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে। এর মধ্যে হামে ৯২ ও উপসর্গে ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮০ হাজার ১০৪ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। হামের রোগী পাওয়া গেছে ৯ হাজার ৭৭৯ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের।
×