শাড়ি অনুরাগীদের জন্য ফুটবল শাড়ি

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:১৩ এএম

বলরাম পাল

সহপ্রতিষ্ঠাতা, হরিতকী

শাড়ি অনুরাগীদের জন্য হরিতকী নিয়ে এসেছে বিশ্বকাপ শাড়ি। বিশ্বকাপ মানেই শুধু খেলা নয়, এটা এক অন্যরকম অনুভূতি। চার বছর অপেক্ষার পর যখন আবার মাঠে নামে প্রিয় দল, তখন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে। সেই ফুটবল উন্মাদনাকে আরও রঙিন করতে ফুটবলপ্রেমী আপুদের জন্য নিয়ে এসেছে হরিতকী গার্লস ওয়াল্ড কাপ স্পেশাল শাড়ি কালেকশন। শাড়িগুলো সিল্ক অর্থাৎ কাটিসেল সিল্কের তৈরি। আমরা মূলত তিন দেশের শাড়ি তৈরি করছি। ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির পতাকা, রং সেখাকার মানুষের প্রকৃতি সবকিছু মিলিয়ে নকমা করেছি। বলতে পারেন প্রিয় দলের আবেগ, পতাকার রঙ আর ফ্যাশনের এলিগেন্স সব মিলিয়ে এক অনন্য আয়োজন।

বলতে গেলে গত মাস ছিল ঈদ এই মাস বিশ্বকাপ। সে হিসাবে বিক্রি ঈদের মতই আছে। সামনে আরো বাড়তে পারে। আমরা ৫৫% আর্জেন্টিনা ৪০% ব্রাজিল আর ৫% জার্মানির শাড়ি বিক্রি হয়েছে। প্রতিদিন ৩০ থেকে ৫০ টা অর্ডার আসছে ছেলেরাই বেশি কিনছে।  দেখা যাচ্ছে তারা জার্সি কিনে ফেলেছে এখন হয়ত বন্ধু, স্ত্রীদের জন্য কিনছেন গিফট দেয়ার জন্য। অনেকে বিশ্বকাপ খেলা দেখতে যাবে। আমেরিকা ও কানাডা প্রবাসীরাও অর্ডার দিচ্ছে। মেয়েরাও অর্ডার দিচ্ছে। ঢাকার বাইরে চাহিদা ঢাকার মতই। এবারই এমন শাড়ি তৈরি করলাম। তাই লাভ কেমন হচ্ছে এটা বিশ্বকাপ সিজন গেলে তবেই বলতে পারবো। এবছর আমরাই প্রথম এনেছি এসব ডিজাইন। খেলা দেখার মুহূর্ত হোক আরও স্টাইলিশ, আরও স্মরণীয়। কারণ ফুটবল শুধু ভালোবাসা নয়, এটা আমাদের আবেগের আরেক নাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত