সেজান লিংকন

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:১৩ এএম

এবারের বিশ্বকাপে সব দেশের জার্সিই ফেভারিট। জার্সির ডিজাইন করেছেন পুমা, নাইকি ও অ্যাডিডাস। প্রত্যেকটি দেশই তাদের জার্সিতে ন্যাশনাল ইস্যু তুলে ধরেছে। আমাদের দেশের জার্সিতে যেমন প্রিন্ট করা হয়। এদের তেমন না। এদের জার্সির ফেব্রিকসই প্রিন্টের মতো করে তৈরি করা হয়। যাকে জেকার্ড ডিজাইন বলে। অনেক ধরনের গবেষণা করে আবহাওয়া, সময় সবকিছু মাথায় রেখে চার বছর ধরে এটা তৈরি করা হয়। তবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচিত বিভিন্ন দলের জার্সির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি ও পর্তুগালের জার্সি। আর একটা বিষয়, জার্সির রঙে গাঢ় প্রাধান্য দিয়েছে অধিকাংশ দেশ। এটা বলতে পারেন তাপমাত্রা। বিশ্বকাপে যেসব খেলোয়াড় খেলবেন তার অধিকাংশই জিরো টেম্পাচারেই খেলেন। তাদের কাছে কোন তাপমাত্রা, ফেব্রিকসের জার্সি পরে খেলতে আরাম হয় সেটাই প্রাধান্য দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত