দৌলতপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইন চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের বাঁধা

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:৩৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশ ভু-খন্ডে বিএসএফ’র পুশইন চেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাঁধায় ভুক্তভোগীরা এখন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। 

শুক্রবার (১২ জুন) ভোররাতে ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত দিয়ে বাংলাদেশের দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে ওই ১২জনকে পুশইন করে বিএসএফ।

এসময় স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে বিজিবি’র সহায়তায় ১৪৮ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়। বর্তমানে তারা দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছে। 

ভারত সীমান্তরক্ষী বিএসএফ’র এই পুশইন চেষ্টাকে প্রতিরোধ করতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও স্থানীয় জনতা অবস্থান নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ‘শুক্রবার ভোর রাতে উপজেলার বিলগাথুয়া গ্রাম এলাকায় নারী পুরুষ শিশুসহ ১২জনকে বাংলাদেশ ভুখন্ডে পুশইন চেষ্টা টের পেযে সেখানে বিজিবি ও স্থানীয়রা যৌথ চেষ্টায় বাধা দিয়েছে। 

বিষয়টির সাথে যেহেতু সরাসরি বিজিবি সম্পৃক্ত উনারা পুলিশকে যেভাবে বলবেন পুলিশ সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত