সুনামগঞ্জে পুশইন ঠেকাতে বিজিবি টহল-নজরদারি জোরদার

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

ভারত থেকে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) মধ্যরাতে থেকে রবিবার (৭ জুন) দিনব্যাপী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে মাইকিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, ভারতের সঙ্গে সুনামগঞ্জ সীমান্তের মোট ১২০ কিলোমিটার এলাকার মধ্যে ৯০ কিলোমিটার সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের এবং বাকি ৩০ কিলোমিটার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ছয়টি স্থানে কাঁটাতারের বেড়া না থাকায় এলাকাগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এসব অরক্ষিত পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, অনুপ্রবেশ বা জোরপূর্বক পুশইন প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণাও চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত