বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে প্রগতিশীল ধারায় মিডিয়া ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকার ৩০০ ফিটের মিন্টু ভাই শুটিং হাউজে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানটির শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা প্রয়াত গুণীজনদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেকড় কালচারাল ফাউন্ডেশনের আহবায়ক সৈয়দ শাকিল। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন সদস্য সচিব রিয়াজুল রিজু। উল্লেখ্য, সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৈয়দ শাকিলকে আহবায়ক এবং রিয়াজুল রিজুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ৯০ দিনের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সংগঠনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন মোজাম্মেল হক খান, শাহেদ শরীফ খান, জাহিদুল ইসলাম মিন্টু, কাজী রিয়াজ হোসেন, আনোয়ার টুলু, সৈয়দ হাসান জুন্নুরাইন, আশরাফুল আলম বাবলু, তুষার মাহমুদ, আমিনুল বাবু, এম.এ. হোসেইন মন্জু এবং ইভানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষভাগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাউল গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক ও ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করা হয়। ফাউন্ডেশনের এই পথচলাকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, শেকড় কালচারাল
ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়ে উত্তেজিত পড়শি
আড়াইহাজারে মাদকবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড