সেচ মোটর ছাড়তে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৩৬ এএম

নীলফামারীর ডিমলা উপজেলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ডিমলা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সীমান্ত টাইম ২৪ অনলাইন পোর্টালের স¤পাদক সাংবাদিক ফরিদুল ইসলামের বাবা এবং ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত কপর উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি সেচ মোটরের ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যান দুলাল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

বাবার মৃত্যুর বিষয়ে সাংবাদিক ফরিদুল ইসলাম জানান, আমার বাবা দুলাল হোসেন অত্যন্ত পরিশ্রমী, সজ্জন ও সমাজবান্ধব মানুষ ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকা-ে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত