প্রবাসী কার্ড প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত হবে: প্রধান তথ্য কর্মকর্তা

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:২২ পিএম

সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি ও সম্পর্ক উন্নয়নে প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সৌদি আরবে শ্রমিক রপ্তানির মাধ্যমে সৌদি আরবের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়া এর ধারাবাহিকতা রক্ষা করে গেছেন বলেই আজ সৌদি আরবে প্রায় ৩৩ লক্ষ প্রবাসী বাংলাদেশীর সংস্থান হয়েছে বলে তিনি মন্তব্য করেন। 

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের ভবিষ্যতে স্বাবলম্বী হিসাবে তোলার লক্ষ্য ও পরিকল্পনায় "প্রবাসী কার্ড" এর মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ,বৈধ পথে রেমিটেন্স প্রেরনের স্বীকৃতিস্বরূপ এই কার্ডের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী এবং প্রবাসী পরিবারের মর্যাদা ও যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা ।

পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে এসে পৌছলে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমানের নেতৃত্বে একদল প্রবাসী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সাথে সংক্ষিপ্ত আলাপ কালে তিনি এ মন্তব্য করেন। এসময় সাংবাদিক ও সংগঠক এম ওয়াই আলাউদ্দিনসহ জিয়া সাইবার ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তছলিম উদ্দিন, জেদ্দা মহানগর কমিটির সভাপতি - আফজাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক - ইয়াছিন মিজি রুবেল, জেদ্দা মহানগর কমিটির প্রধান সমন্বয়ক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক - রাশেদ আবদুল্লাহ রানা, আনন্দ টিভির সাংবাদিক জামাল উদ্দিন স্বপন, শহীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত