তিন শিল্প  প্রতিষ্ঠান পরিদর্শন ওপিসিডব্লিউর

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:০৩ এএম

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এর  দুই সদস্যের একটি পরিদর্শকদল গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ও বার্জার পেইন্টস এবং ৯ থেকে ১০ জুন জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি পরিদর্শন করে। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনে সমন্বয়সহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়। পরিদর্শন শেষে ওপিসিডব্লিউর পরিদর্শকদল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে গত শনিবার সফরকারীদলটি ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসিতে স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউর নির্বাচিত পরিদর্শকদল তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন ও স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনসংক্রান্ত তথ্য উপাত্ত সরেজমিনে পরিদর্শন করে থাকে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত