একদিনে সব ম্যাচ ড্র

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৫৪ এএম

ফিফা বিশ্বকাপে এক অনন্য ও বিরল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। গতকাল সোমবার টুর্নামেন্টের গ্রুপ ‘জি’ এবং ‘এইচ’-এর মাঠে গড়ানো চারটি ম্যাচের প্রতিটিই ড্রয়ে শেষ হয়েছে। ফুটবল বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে একই দিনে সব ম্যাচ টাই হওয়ার ঘটনা এর আগে মাত্র একবারই ঘটেছিল।

ঠিক ৬৮ বছর আগে, ১৯৫৮ সালের ১৫ জুন সুইডেন বিশ্বকাপে একদিনে অনুষ্ঠিত সূচির সবকটি ম্যাচ ড্র হয়েছিল। অবিশ্বাস্যভাবে, দীর্ঘ ৬৮ বছর পর ২০২৬ সালের ঠিক একই তারিখে (১৫ জুন) ফুটবলবিশ্ব আবারও সেই একই ঘটনার সাক্ষী হলো। সোমবারের এই দিনে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আট দল স্পেন-কেপ ভার্দে (০-০), বেলজিয়াম-মিসর (১-১,) উরুগুয়ে-সৌদি আরব (১-১) এবং নিউজিল্যান্ড ও ইরান (২-২)। ১৯৫৮ সালের ১৫ জুন ড্র হওয়া ম্যাচগুলো ছিল সুইডেন বনাম ওয়েলস (০-০), যুগোসøাভিয়া বনাম প্যারাগুয়ে (৩-৩), ইংল্যান্ড বনাম অস্ট্রিয়া (২-২) এবং পশ্চিম জার্মানি-উত্তর আয়ারল্যান্ড (২-২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত