বল দখলে রেখেও গোল করতে পারছে না স্পেন

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৫৮ এএম

স্পেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের গোল খরা। কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে মোরাতার গোলের পর থেকে  টানা আড়াই হাজার সফল পাস এবং ৪৯টি শট নিলেও (তিন ম্যাচে) বিশ্বকাপের জালে বল জড়াতে পারেনি ‘লা রোহা’রা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচেও স্পেন ২৭টি শট নিলেও ৪১ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার দেয়াল ভাঙতে ব্যর্থ হয়েছে। এমনকি ইউরো ২০২৪-এর ফাইনাল জয়ের নায়ক মিকেল ওয়ারজাবাল ম্যাচের প্রথম ৩০ মিনিটে বলের ছোঁয়া পর্যন্ত পাননি, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে কোনো স্প্যানিশ স্ট্রাইকারের জন্য এক অনাকাক্সিক্ষত রেকর্ড।

তবে দলটির অধিনায়ক রদ্রি মনে করেন, প্রতিপক্ষের অতি-রক্ষণাত্মক কৌশলের কারণেই জায়গা তৈরি করা কঠিন হয়ে পড়েছিল। পরবর্তী ম্যাচগুলোতে দলের ফরোয়ার্ডরা গোলমুখে আরও ধারালো হয়ে ফিরবেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে হার বা ড্র করা স্পেনের জন্য নতুন কিছু নয়; ২০১০ সালেও প্রথম ম্যাচে হেরে শিরোপা জিতেছিল তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত