জামাল ভূঁইয়া

ব্রাজেন্টিনায়

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ এএম

মাঠের তারকা থেকে এবার পর্দার নায়ক হিসেবে হাজির হচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।  রাজধানীর কলাবাগান মাঠে সিরিজটির শুটিং হয়েছে; কাকতালীয়ভাবে এই মাঠেই একসময় জামালের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল।

সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘ব্রাজেন্টিনা’ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। এর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও জাহানারা আলমকে নিয়েও নাটক নির্মাণ করেছিলেন।

অভিনয়ে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে জামাল ভূঁইয়া জানান, বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও মূলধারার অভিনয় তার জন্য একেবারেই নতুন। শুরুতে কিছুটা দ্বিধায় থাকলেও নির্মাতার উৎসাহ এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের পরামর্শে শেষ পর্যন্ত কাজটি করতে সম্মত হন। পেশাদার শিল্পীদের সঙ্গে এই নতুন অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন তিনি। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ব্রাজেন্টিনা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত