আসার কথা ছিল সাতজনের। ঢালিউডের রুপালি পর্দার ষাট, সত্তর ও আশির দশকের সেই সাত মহাতারকাকে বরণ করে নিতে চ্যানেল আইয়ের মূল ফটক সাজানো হয়েছিল তাদেরই সোনালি যুগের সব আলোকচিত্র দিয়ে। বর্ণিল এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিল শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর ও ববিতাকে। তবে অসুস্থতার কারণে শেষ মুহূর্তে উপস্থিত হতে পারেননি সোহেল রানা ও আনোয়ারা। বাকি পাঁচ তারকা যখন লাল গালিচায় পা রাখলেন, তখন সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চ্যানেল আই প্রাঙ্গণে তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর শুরু হয় দিনব্যাপী এক প্রাণবন্ত আড্ডা। দীর্ঘ বছর পর পরস্পরের মুখোমুখি হয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন প্রবীণ এই শিল্পীরা। ভাগ করে নেন অভিনয় ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প। এই মিলনমেলাকে কেন্দ্র করে চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে একটি বিশেষ আড্ডার রেকর্ড করা হয়। আবদুর রহমানের সঞ্চালনায় এই আড্ডায় চলচ্চিত্রের বাইরেও তারকাদের ব্যক্তিগত অনেক কথা উঠে এসেছে। ইফতেখার মুনিমের পরিচালনায় অনুষ্ঠানটি শিগগিরই সম্প্রচার হবে চ্যানেল আইয়ে।
পাঁচ তারকার প্রাণবন্ত আড্ডা
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ এএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ এএম
পাঁচ তারকার প্রাণবন্ত আড্ডা
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০