ট্রেইলারেই বাজিমাত ‘আলফা’র  

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৩১ পিএম

আজ বুধবার (১৭ জুন) দুপুরে প্রকাশ পেল বলিউডের সবচেয়ে বড় স্পাই ইউনিভার্স মুভি ‘আলফা’র ট্রেইলার। আর টেইলার প্রকাশের পরই নেটমহলে হইচই পড়ে গেছে। আলিয়া ভাটের পাশাপাশি ট্রেলারে নজর কাড়লেন ববি দেওল। ‘অ্যানিমাল’ সিনেমার পর লর্ড ববির সেই রুপ এবার যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছে।  ছবিতে তিনি আলিয়ার ট্রেইনার এবং বাবা, যিনি আসলে ভারতের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক প্রতিশোধের ছক কষছেন, যার নাম ‘মিশন আলফা’। 

ট্রেইলারে দেখা যাচ্ছে শর্বরী মূলত একজন আন্ডারকভার এজেন্ট, যে আলিয়াকে তার বাবার আসল রূপ চিনতে সাহায্য করে। এরপরই শুরু হয় ‘বাপ বনাম মেয়ে’-র এক রুদ্ধশ্বাস হাই-অক্টেন অ্যাকশন। আলিয়া এবং শর্বরীর একসাথে গান-ফাইট এবং হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট দৃশ্যগুলো হলিউডের ‘ব্ল্যাক উইডো’ বা ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর কথা মনে করিয়ে দেয়। 

ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় চমক থাকে ক্যামিও বা ক্রসওভারে। ‘পাঠান’-এ সালমান এবং ‘টাইগার ৩’-এ শাহরুখের পর, এবার ‘আলফা’-তে মেন্টর বা গাইড হিসেবে আসছেন ‘ওয়ার’ খ্যাত মেজর কবীর ধালিওয়াল মানে হৃতিক রোশন। ট্রেইলারের শেষ শটে কবীরের সেই চেনা সোয়াগ এবং আলিয়ার মাথায় হাত দিয়ে ‘ওয়েলকাম টু দ্য টিম, আলফা’ বলার দৃশ্যটি প্রেক্ষাগৃহে দর্শকদের হাততালির ঝড় তুলতে বাধ্য। ‘ওয়ার ২’ মুক্তির ঠিক আগেই কবীরের এই উপস্থিতি ইউনিভার্সকে এক সুতোয় বেঁধে দিল। 

‘দ্য রেলওয়ে ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানোর পর শিব রাওয়াইল এবার কমার্শিয়াল অ্যাকশন জেনারে হাত দিলেন। ট্রেইলারের ভিজ্যুয়াল, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অনিল কাপুরের সেই চেনা ‘র’ চিফের গম্ভীর কণ্ঠস্বর ছবিটির গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছে। আগামী ১০ জুলাই, ২০২৬-এ থিয়েটারে আসছে এই অ্যাকশন ধামাকা। ১০ জুলাই মুক্তি পাচ্ছে আলফা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত