বাবা ও আমার গল্প

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৫২ এএম

আমি সমুদ্র খুব ভালোবাসি। আমি আমার বাবার সঙ্গে সমুদ্রে যাই। সমুদ্রে অনেক ঢেউ। সমুদ্রে যখন অনেক ঢেউ ওঠে, তখন আমার বাবা আমার হাত ধরে রাখেন। তাই আমার ভয় লাগে না। সমুদ্রের পাড় থেকে অনেক ঝিনুক তুলেছি বাবার সঙ্গে। বাবা, তুমি এত ভালো কেন?

আমার ভাই পাহাড় খুব পছন্দ করে। মাধবপুর লেকে গিয়ে পাহাড়ে উঠেছিলাম বাবার হাত ধরে। বাবা শাপলা তুলে দিয়েছিল। আমাদের দেশে তিন ধরনের শাপলা আছে। আমার নীল ও গোলাপি শাপলা বেশি পছন্দ। শাপলা আমাদের জাতীয় ফুল। বাবাকে শাপলার মতো ভালোবাসি। বাবার সঙ্গে পুরো পৃথিবী দেখব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত