একদিন শুধু বাবার সঙ্গে গল্প

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৫২ এএম

একদিন বিকেলে আমি আমার বাবার সঙ্গে একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি বাবার সঙ্গে বাদাম খেয়েছি, বাবার সঙ্গে খেলেছি, বাবার সঙ্গে পুরো পার্ক ঘুরে দেখেছি। আমি বাবাকে একটি গোলাপ ফুল দেই, বাবা এটি দেখে অনেক খুশি হয়ে যায় এবং আমাকে একটি নীরব জায়গাতে নিয়ে যায়। এটা ছিল একটা নদীর পাড়। সেখানে বসে আমি বাবার সঙ্গে ছোটবেলার গল্প করলাম।

গল্প করতে করতে দেখা যায় যে, সন্ধ্যা হয়ে গেছে।

সেজন্য আমি বাবাকে বললাম, বাবা তুমি কি এখানে আমাকে গল্প করার জন্য নিয়ে এসেছ?

বাবা বললেন, হ্যাঁ!

আমি আবার বাবাকে বললাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। এবার চলো, বাসায়

যাওয়া যাক।

বাবা বললেন, চলো!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত