হাসপাতাল চালুর দাবি সিওমেক শিক্ষার্থীদের

আপডেট : ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম

হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সিওমেক) শিক্ষার্থীরা।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রশাসন ভবনের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আমরা সুনামগঞ্জ মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা গত ১৫ এপ্রিল সংগঠিত হওয়া আন্দোলন থেকে এখন পর্যন্ত বারবার আশ্বাস পাওয়ার পরেও হাসপাতাল চালু না হওয়ায় এবং একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমরা আমাদের সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতিসহ অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত