৫৬০০ কোটি টাকার সুকুকের নিলাম আজ

মুনাফা ৯.৭৫ শতাংশ

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:৫৩ এএম

বাজারে আসছে সরকারের ৫ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক। এই সুকুকের নিলাম হবে আজ সোমবার। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই বিনিয়োগ করতে পারবেন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিলামে অংশ নিতে পারবেন বিনিয়োগকারীরা।

দেশের অবকাঠামো উন্নয়নে অর্থায়নের জন্য ‘নবম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ বাজারে ছাড়া হবে। এই সুকুকের অর্থ ‘ঘূর্ণিঝড়, আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পে ব্যবহৃত হবে। এ সুকুকের মেয়াদ হবে ৫ বছর।

এতে বিনিয়োগ করে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। প্রতি ছয় মাস অন্তর মুনাফা বিতরণ করা হবে। এই সুকুকে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করে অংশ নেওয়া যাবে। বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন প্রতিষ্ঠানও এতে বিনিয়োগের সুযোগ পাবেন।

নতুন বিনিয়োগকারীদের নিলামে অংশ নিতে হলে খুলতে হবে ‘সুকুক ইনভেস্টর (এসআই) আইডি’। যারা আগে থেকেই সুকুকে বিনিয়োগ করেছেন, তাদের নতুন করে আইডি খুলতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত