রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:৫৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল (২৫) ও মো. শাকিল (২২)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে জুয়েল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেফতার দুজন মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালী গ্রুপের’ সদস্য। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন মেজর এম মুবীন রহমান তাপস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত