দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:১২ পিএম

বাংলাদেশে বর্তমানে সরকারিভাবে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০-এর সংশোধিত তফসিল অনুযায়ী এই স্বীকৃতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংসদীয় অধিবেশনে মন্ত্রী জানান, দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঠিক পরিসংখ্যান নিরূপণে সরকার সচেষ্ট রয়েছে। সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান, বর্তমানে দেশে তফসিলভুক্ত ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলিয়ে মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন।

নিতাই রায় চৌধুরী আরও উল্লেখ করেন, এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ। সরকার এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং তাদের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি চলমান রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত