এই প্রশ্ন রাখছে না গুগল ক্যাপচা সিস্টেমের সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু এতদিনের চেনা সেই পদ্ধতিতে এবার পাল্টে ফেলছে গুগল। কারণ, দিন দিন বটের সংখ্যা বাড়ছেই। ক্লাউডফ্লেয়ারের সিইও ম্যাথু প্রিন্স জানিয়েছেন, মানুষের চেয়ে বট বেশি ইন্টারনেটে। আর তাই পরিস্থিতিতে নতুন পদক্ষেপ গুগলের।
নতুন সিস্টেম শুরু হলে ব্রাউজার আপনার ক্যামেরা অ্যাক্সেস করার অনুমতি চাইবে এবং তারপর আপনার হাতের নড়াচড়ার একটি সংক্ষিপ্ত ভিডিও রেকর্ড করে বিশ্লেষণের জন্য গুগলের কাছে পাঠায়। এরপর সিস্টেম ২১ রকমের হ্যান্ড-ল্যান্ডমার্ক বিশ্লেষণ করে বলে দেবে আপনি সত্যিকারের মানুষ কিনা! তবে গুগল জানিয়ে দিয়েছে, এর সঙ্গে কোনোভাবেই ইউজারের পরিচয়ের কোনো সম্পর্ক নেই। কোনোভাবেই অডিও রেকর্ড করা হবে না এবং যাচাই পর্ব শেষ হলেই ভিডিওটিও মুছে দেওয়া হবে। ফলে এর মাধ্যমে কোনো বিপত্তি ঘটার সম্ভাবনা নেই।
এরই পাশাপাশি সংস্থা জানিয়েছে, এই ফিচার একেবারেই ঐচ্ছিক। এটা মোটেই ইমেজ ও অডিও চ্যালেঞ্জের প্রতিপক্ষ নয়। অর্থাৎ ‘বাস চিহ্নিত’ করুন বলে ৯টি ছবির মধ্যে বাসের ছবিগুলোকে আলাদা করার মতো চেনা প্রক্রিয়া এখনো থাকছে। যারা এই হাতের ভিডিও করতে রাজি হবেন না, তারা পুরনো পন্থা অবলম্বন করেই নিজেকে মানুষ পরিচয় দিতে পারবেন।
প্রশ্ন হচ্ছে, কেন এমন ফিচার আনল গুগল? জানা যাচ্ছে, ছবি চিহ্নিত করার যে প্রক্রিয়া তা অটোমেটেজ টুলস দিয়ে মুহূর্তে করে দিচ্ছে বট! কিন্তু হাতের নাড়াচাড়ার মতো ভঙ্গি একেবারেই মানুষোচিত ব্যাপার। তবে এই ঘোষণা ঘিরে সমালোচনাও হয়েছে। অনেকেই গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও গুগলের আশ^াস, নতুন এই ফিচারে ব্যবহারকারীর গোপনীয়তা কোনোভাবেই খর্ব হবে না।