রূপগঞ্জে পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে আফসানা নামে ৯ বছরের  এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত আফসানা ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।

শিশুর বাবা সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টিতে গোসল করার কথা বলে আফসানা বাসা থেকে বের হয়। পরে বাসায় না ফেরার কারণে পরিবারের সদস্যরা  তাকে খোঁজাখুঁজি শুরু করেন । নতুন বাজার এলাকায় বাসার পাশের একটি পুকুরে আফসানা ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে  ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুলতা ফাড়ি ইনচার্জ রঞ্জু আহমেদ জানান, ঘটনাটি জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত