ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে সুমন শেখ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত সুমন শেখ উপজেলার বড়বাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) বিকাল প্রায় ৫টার দিকে উপজেলার পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।