জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন

আপডেট : ২৭ জুন ২০২৬, ০১:২৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

শনিবার (২৭ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনেই বাজেট অনুমোদন হয়। অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রস্তাবিত ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত