২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে প্রথম কাজ শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। এটাই প্রথম, এটাই ছিল জাজের ঘরে তার শেষ চলচ্চিত্র। এই সিনেমার ‘ডানাকাটা পরী’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।
এরপর ধীরে ধীরে নিজেকে গ্ল্যামারনির্ভর অভিনেত্রীর গণ্ডি থেকে বের করে অভিনয়নির্ভর শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ এবং ‘মুখোশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। সবশেষে তাকে বড়পর্দায় দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এরপর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং বিভিন্ন বাস্তবতার কারণে চলচ্চিত্রে তার উপস্থিতি কিছুটা কমে যায়।
এদিকে সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরীমনি ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরীমনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমণি এগেইন’।
এইচএসসি পরীক্ষায় সিসিটিভি-বডি ক্যাম ব্যবহারের ঘোষণা শিক্ষামন্ত্রীর
নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু