আদার যত উপকারিতা

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:০৬ এএম

রান্নাঘরের অবিচ্ছেদ্য উপাদান হিসেবেই নয়, ঔষধি হিসেবেও আদার সুনাম রয়েছে। শত শত বছর ধরে আদা নানা রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে। আদায় ৪০০টিরও বেশি প্রাকৃতিক যৌগ রয়েছে। আদা হজমে সহায়ক। হৃদরোগ উপশন করে। বিজ্ঞানীরা একটি গবেষণায় দেখেছেন, আদা খেলে করোনারি হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভার থেকে দূরে থাকা যায়। এটি জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং পেশির ব্যথা কমাতে সাহায্য করে।

আদা ভিটামিন সি, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, তামা এবং ম্যাঙ্গানিজে সমৃদ্ধ। আদা ঠান্ডা এবং শ্বাসকষ্ট উপশমে সাহায্য করে। ওজন হ্রাসে সাহায্য করে। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

আদা খাওয়া যায় নানা উপায়ে। আদা কুচি হালকা গরম পানি বা চায়ের সঙ্গে খাওয়া যায়। কুচি করে কাঁচা খাওয়া যায়। আদার রসও পান করা যায়।

আদা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। বেশি পরিমাণে আদা খেলে পেট খারাপ হতে পারে। নিয়মিত ওষুধ গ্রহণ করলে বা স্বাস্থ্যগত সমস্যা থাকলে নিয়মিত আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত