মডেল অভিনেত্রী জয়া আহসানের আজ জন্মদিন। সহকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত হলেও টানা ১০ বছর ধরে জন্মদিনে কেক কাটেন না তিনি। প্রতিবারের মতো এবারের জন্মদিনেও কেক কেটে উদযাপন করেননি দুই বাংলার আলোচিত এই তারকা।
মূলত ২০১৬ সালের হোলি আর্টিজান হামলার পর কেক কাটার সেই অভ্যাস বদলে ফেলেন জয়া। এরপর থেকে শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কেক নিজে না কেটে ভবনের নিরাপত্তাকর্মী, সহায়তাকারী মানুষ এবং আশপাশের মানুষের মধ্যে বিতরণ করে দেন।
শুধু জন্মদিন নয়, পরিবারের সদস্যদের জন্মদিনেও দীর্ঘদিন ধরে পথকুকুরদের খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়ে আসছেন এই অভিনেত্রী। প্রাণীর প্রতি তার ভালোবাসা ও মানবিক এই উদ্যোগ বরাবরই প্রশংসিত হয়েছে।
ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ
২০ সেকেন্ডের অভিনয়ে কত পারিশ্রমিক নিলেন মেসি