জেদ্দায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

বাংলাদেশের পাশাপাশি সৌদি আরবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে একযোগে এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ২৬ জন ছাত্র ও ২৫ জন ছাত্রী রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিন স্থানীয় সময় সকাল সাতটায় পরীক্ষা শুরু হয়ে কোন বিরতি ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় সকাল ১০টায়।

জেদ্দা বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর সিরাজুস সালেকিন, কমার্শিয়াল কাউন্সেলর ও পরীক্ষা কেন্দ্রের কোঅর্ডিনেটর সৈয়দা নাহিদা হাবিবা, স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ জসীমউদ্দীন ও সংশ্লিষ্ট শিক্ষক এবং শিক্ষিকারা।

পরিদর্শনকালে কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ নকলমুক্ত প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্কুলের গভর্ণিং বোর্ড এর নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন যে সকল পরীক্ষার্থী এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন তারা আগামী পরীক্ষাগুলো ও সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করে আগামী দিনের জন্য নতুন ভাবে নিজেদের তৈরি করে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত