কবিতা

এই বরষায়

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:৩০ এএম

এই বরষায় কার ভরসায় বসে আছি নদীতীরে
তীরে বাঁধা তরি ধরি কী না ধরি সরে যায় ধীরে ধীরে।
ও গো তরি মম প্রিয়তমা সম দোলাও কেন হে গাত্র?
আমি তো যাব না ওই পারে সোনা, আমি দর্শক মাত্র।

কদম্ব তলে বৃষ্টির জলে ভিজতেছি বসে একা
দিগন্তে লাল গোধূলির কাল সামনে রজতরেখা।
বয়ে যায় জল শুনি কলকল, নাচিয়া ওঠে রে চিত্ত
কী যে হাহাকার মম চারিধার বুঝবে না সে, যে তৃপ্ত।

আকাশে বাজিছে বজ্রনিনাদ মেঘে মেঘে সংঘর্ষ
তৃষ্ণাকাতর বসে আছি আমি যেন সহস্র বর্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত