কবিতা

কিসসা বিপ্রতীপ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

যদি কোনো বরষা আহা
এই বুকেও নাচন জাগায়—কোনোকালে
মরুর তিয়াস নিয়া তাই
চাতক-চক্ষু জাইগা রয় 

পুয়াতি চান্দের বাড়ন্ত উল্লাস-বাতির
জ্বলন্ত জোয়ার যদি
জলের বুকেই জাগতে পারে,
বছর বছর বরষা আইসা ক্যান তবে
আমার মইধ্যে জাগায় দিয়া যায়
চিতার চর-চিহ্ন!

আহা
বাসনাগুলার মরা খোলসও শ্যাষে
পুইড়া যাইতে থাকে আমার
একলা রাইতের মুখরা আগুনে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত