কবিতা

জল-পরাণ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম

কয়েক বছর ধরে খরা—আহাজারি, 
আমার জলের দেশ হলো কালাহারি
রোদের মিছিলে উড়ে গেল পঙ্গপাল,
এ বছর প্রলম্বিত হলো বর্ষাকাল!

এত জল, এত মেঘ ছিল আবডালে 
পুরোটা ঝরল আজ এক বর্ষাকালে,
নদীনালা ডুবে গেল বন্যা-জলোচ্ছ্বাসে,
এ পরাণ তবু জল, বৃষ্টি ভালোবাসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত