অনেকেই চিনাবাদাম কিনে বাড়িতে রেখে পরে খেতে পারেন না। কারণ আর্দ্রতা ও বাতাসের সংস্পর্শে এলেই বাদামের মুচমুচে ভাব নষ্ট হয়ে যায়। আসলে চিনাবাদাম সংরক্ষণের সময়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। এগুলো জানা থাকলে সহজেই বাদাম মুচমুচে রাখতে পারবেন।
চিনাবাদাম সবসময় এয়ার টাইট কৌটাতে যেমন কাচের জার বা ফুড-গ্রেড প্লাস্টিকের কৌটাতে রাখুন। শুধু খেয়াল রাখবেন, বাদাম যেন কোনোভাবেই বাতাসের সংস্পর্শে না আসে। এতে চিনাবাদাম বহুদিন পর্যন্ত মুচমুচে থাকবে।
অল্প করে বাদাম কিনুন, যাতে দ্রুত শেষ হয়ে যায়। এতে বাদাম নষ্ট হওয়ার ভয় কম থাকবে। অল্প বাদাম কিনলে সেগুলো জিপল্যাক ব্যাগে রাখতে পারেন।
চিনাবাদাম এমন জায়গায় রাখুন, যেখানে সূর্যের আলো, তাপ পৌঁছায় না। এমনকি আর্দ্রতাও কম। শুষ্ক, অন্ধকার ও ঠা-ায় জায়গায় চিনাবাদাম রাখতে পারেন। রান্নাঘরের ক্যাবিনেট চিনাবাদামের কৌটা রাখতে পারেন।
চিনাবাদাম ফ্রিজেও রাখতে পারেন। যদি বেশি পরিমাণে চিনাবাদাম কেনেন, তাহলে ফ্রিজে রাখাই ভালো। এতে নষ্ট হয়ে যাওয়ার ভয় কম থাকবে। ফ্রিজের কম তাপমাত্রায় চিনাবাদাম দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়।
চিনাবাদাম সংরক্ষণের আগে শুকনো খোলায় ভেজে নিন। এতে বাদাম খেতেও ভালো লাগবে এবং দীর্ঘদিন পর্যন্ত মুচমুচে থাকবে। পাশাপাশি যখনই চিনাবাদাম ব্যবহার করবেন, শুকনো চামচ ব্যবহার করুন। খেয়াল রাখুন চিনাবাদাম যেন পানি ও আর্দ্রতার সংস্পর্শে না আসে।