চকবাজারে আশিক টাওয়ারে আগুন

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (৪ জুলাই) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিস্তারিত আসছে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত