বিএসবিআরএ নির্বাচন

মোহসিন সভাপতি নির্বাচিত

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে পিএইচপি শিপ স্ক্র্যাপার্স লিমিটেডের মো. মোহসিন চৌধুরী এবং সিনিয়র সহসভাপতি পদে খাজা আজমীর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. সেলিম উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রাম রেডিসন ব্লু হলে জাহাজ ভাঙা শিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ীদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে ৮৪ ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি পদে নির্বাচিত দুজন হলেনÑ ফোর স্টার শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. নূর উদ্দিন এবং চট্টগ্রাম শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের গাজী মোকাররম আলী চৌধুরী। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাত সদস্য হলেনÑ প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ লিমিটেডের মো. জাহিদুল হক, কেআর শিপ রিসাইকেলিং ইয়ার্ডের মো. তাসলিম উদ্দিন, বিওবি রিসাইকেলার্সের এস এম নূরুন নবী, মেসার্স ফেরদৌস স্টিল শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের মো. ফেরদৌস ওয়াহিদ, প্রগ্রেসিভ শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের উবাইদা আসাদী, জনতা স্টিল লিমিটেডের হোসাইনুল আরেফিন এবং মাস্টার স্টিল অ্যান্ড অক্সিজেন লিমিটেডের এ কে এম সাইফ উল্লাহ সায়েক। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দীন চৌধুরী বলেন, আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে দুজন এবং সদস্য পদে ৯ প্রার্থীর মধ্যে সাতজন নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত