এবার বিশ্বকাপে আত্মঘাতী গোল খুব বেশি হচ্ছে। এতই বেশি যে ভেঙে দিয়েছে এক আসরে অতীতের রেকর্ড! ডালাসে শেষ ৩২ দলের রাউন্ডে মিসর-অস্ট্রেলিয়া ম্যাচে আত্মঘাতী গোল করেন আফ্রিকার দলটির রাইটব্যাক মোহামেদ হানি। চলতি বিশ্বকাপে এটা ছিল ১৩তম আত্মঘাতী গোল। এই গোলেই ভেঙেছে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড। পরে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচেও দেখা যায় আত্মঘাতী গোল। আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে এ ম্যাচের শেষ গোলটি আত্মঘাতী। অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে আত্মঘাতী গোলটি করেন কেপ ভার্দে ডিফেন্ডার দিনেই বোর্হেস। বিশ্বকাপে এত দিন এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড ছিল ২০১৮ আসরে। সেবার ১২টি আত্মঘাতী গোল দেখা গিয়েছিল।
আত্মঘাতী গোলের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০