জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’-এর একষট্টিতম পর্বে অতিথি হয়ে আসছেন কবি, টিভি উপস্থাপক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় এবং সোহেল রানার প্রযোজনায় আলোঘর প্রকাশনা নিবেদিত এই বিশেষ পর্বটি আজ রবিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।
অনুষ্ঠানটিতে রেজাউদ্দিন স্টালিন তার বর্ণাঢ্য কর্মজীবন ও আলোকিত ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায় এবং স্মৃতিকথা শেয়ার করেছেন। এ প্রসঙ্গে উপস্থাপক ইকবাল খন্দকার জানান, সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করা গুণী মানুষদের অজানা গল্প তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। পূর্বের পর্বগুলোর মতো এই পর্বটিও দর্শকদের মন জয় করবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে, অতিথি রেজাউদ্দিন স্টালিনও স্মৃতিচারণমূলক এই পর্বটি নিয়ে বেশ ইতিবাচক অনুভূতি প্রকাশ করেছেন। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিদের জীবনগাথা নিয়ে নিয়মিত সাজানো হয় এই অনুষ্ঠানটি।