প্রাথমিক শিক্ষক পদে পরীক্ষা

৪৬ হাজার প্রার্থীর ফল মেধার ভিত্তিতে হবে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:২৮ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৩ সালের পরীক্ষায় অংশ নেওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪৬ হাজারের বেশি প্রার্থীর ফল মেধার ভিত্তিতে প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেয়। রায়ে  ১৫১ জন রিটকারীকে আদেশের ৬০ দিনের মধ্যে আইন অনুযায়ী নিয়োগ এবং ইতোমধ্যে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত