স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা মেডিকেলের ভিড় কমাতে চিকিৎসকদের উপজেলায় যেতে হবে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমরা একদিকে বলছি রেফারাল নেটওয়ার্ক না থাকায় ঢাকা মেডিকেল কলেজে রোগীর অতিরিক্ত চাপ বাড়ছে, আবার অন্যদিকে চিকিৎসকেরা নিজেরা উপজেলা পর্যায়ে যেতে চাচ্ছি না।

সীমিত সম্পদের এই দেশে গাছের আগাটাও খাবো, তলারটাও কুড়াবো-এমন যুক্তিবিরোধী চিন্তা করলে অনেক ভবন হবে, কিন্তু কোনো রোগী চিকিৎসা পাবে না।

ঢাকা মেডিকেল কলেজের ৮১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর সহধর্মিনী ঢামেকের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান ।

প্রতিমন্ত্রী ড মুহিত স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশের কোনো উপজেলাই এখন আর আগের মতো গ্রাম নয়। সব উপজেলাতেই এখন আধুনিক নাগরিক সুবিধা, এমনকি পিজ্জা শপ পর্যন্ত পাওয়া যায়। তাই চিকিৎসকদের ঢাকার বাইরে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।’

চিকিৎসকদের আবদার ও নীতিমালার সমালোচনা করে তিনি আরও বলেন, কথায় কথায় সব হাসপাতালকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলার অযৌক্তিক প্রবণতা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে।

অনুষ্ঠানে চিকিৎসকদের তুলে ধরা ২৫টি সুনির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, "বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের পরামর্শেই আজকের এই চমৎকার ইন্টারঅ্যাক্টিভ ও তথ্যবহুল সেশনটি হয়েছে। আমাদের সরকারের ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ পরিকল্পনায় এই প্রতিটি সমস্যারই যৌক্তিক সমাধান রাখা হয়েছে। তবে এই পরিবর্তন আনতে হলে চিকিৎসকদের শুধু ব্যক্তিগত ক্যারিয়ার না ভেবে, পুরো স্বাস্থ্য খাতের সংস্কারে এগিয়ে আসতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত